২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫১ পিএম

অধ্যাপক হলেন নিউরো ফিজিওলজিস্ট ডা. রাজীব চৌধুরি

অধ্যাপক হলেন নিউরো ফিজিওলজিস্ট ডা. রাজীব চৌধুরি

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক পদে পদন্নোতি পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ফিজিওলজিস্ট ডা. রাজীব নয়ন চৌধুরি।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জাননো হয়েছে। 

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও সার্ভিসের উল্লেখিত কর্মকর্তাকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

পদায়ন হওয়া কর্মকর্তা হলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজীব নয়ন চৌধুরি। তাকে একই প্রতিষ্ঠানে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্নসচিব, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক