২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৮:২৫ পিএম

১০ শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষক রাখার বিধান বেসরকারি মেডিকেলে

১০ শিক্ষার্থীর বিপরীতে ১ জন শিক্ষক রাখার বিধান বেসরকারি মেডিকেলে

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেলে প্রতি ১০ জন শিক্ষার্থীর বিপরীতে ১ শিক্ষক রাখার বিধান রেখে ‘বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠক এ খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ পরিচালনার জন্য নতুন আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইন অনুযায়ী কলেজগুলোর প্রত্যেক বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হবে ১:১০। অর্থাৎ প্রতি দশজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকবেন। এছাড়া ৭৫ ভাগ স্থায়ী শিক্ষক রাখার বাধ্যবাধকতা থাকছে নতুন আইনে।

আইনে খসড়ায় আরও বলা হয়েছে, নতুন করে বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ স্থাপনে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস থাকতে হবে। রিজার্ভ ফান্ডে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে তিন কোটি এবং ডেন্টাল কলেজগুলোকে দুই কোটি টাকা জমা রাখতে হবে। এছাড়া মেট্রোপলিটন এলাকায় মেডিকেল কলেজের ক্যাম্পাস কমপক্ষে ২ একর জমি এবং অন্য জায়গায় স্থাপন করলে ৪ একর জমির উপর থাকতে হবে।

এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজের কমপক্ষে ২৫০ শয্যা ও ডেন্টালের ৫০ শয্যার হাসপাতাল থাকতে হবে। হাসপাতালের মোট শয্যার শতকরা ১০ ভাগ দরিদ্র জনগুষ্টির চিকিৎসার জন্য বরাদ্দ রাখতে হবে।  

এ আইন অমান্য করলে কলেজের মালিককে দুই বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে এবং প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক