২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৭:০৬ পিএম

কারাগারে ডা. সাবরিনাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

কারাগারে ডা. সাবরিনাকে ডিভিশন দেওয়ার নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরীক্ষা না করেই ভুয়া সনদপত্র প্রদান ও প্রতারণার মামলায় কারাগারে থাকা জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারীর আদালত এই নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, ডা. সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ তার পক্ষে আদালতে কারাবিধি অনুযায়ী ডিভিশন চেয়ে আবেদন করেন। আদালত এ নিয়ে রাষ্ট্র ও আসামী পক্ষের শুনানি শেষে ডা. সাবরিনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, ডা. সাবরিনা একজন প্রথম শ্রেনীর সরকারি কর্মকর্তা। দেশের আইনে বর্ণিত সরকারি চাকরিজীবীর সুযোগ-সুবিধাবিধির আলোকে কারাবিধি অনুযায়ী তার জন্য ডিভিশন চেয়ে আবেদন করি। আদালত তা মঞ্জুর করেন।

এছাড়াও আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেন। এ মামলায় ৪২ সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১২ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া ও জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অপর আরেকটি মামলায় তাকে আটক দেখানো হয়ে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক