২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৮:০৫ পিএম

অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ করোনামুক্ত

অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ করোনামুক্ত
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) অফিসে যোগদান করেন তিনি। 

সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করান উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট ডা. দীন মোহাম্মদ। এতে তাঁর দেহে করোনা শনাক্ত হয়। তবে করোনায় এনআইএনএস হাসপাতাল পরিচালকের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং তিনি বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করেন। 

প্রসঙ্গত, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বাংলাদেশের একজন খ্যাতনামা স্নায়ুরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগদান করেন। পরে ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত দীর্ঘ ৮ বছর ঢাকা মেডিকেলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর এনআইএনএস হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. কাজী দীন মোহাম্মদ। এছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসের সভাপতি নির্বাচিত হন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক