১৭ সেপ্টেম্বর, ২০২০ ০৬:২৭ পিএম

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু, বিএমএ’র শোক

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু, বিএমএ’র শোক

মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাসে কুমিল্লা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ ওবায়দুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।  

এই চিকিৎসকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

শোক বার্তায় জানানো হয়, আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে করোনা ভাইরাস সংক্রমণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর। তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দুই মেয়ে চিকিৎসক। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। 

উল্লেখ্য, তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (ব্যাচ-২১)  প্রাক্তন শিক্ষার্থী

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক