১৪ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৩৫ পিএম

করোনায় ঝরলো আরও ২৬ প্রাণ

করোনায় ঝরলো আরও ২৬ প্রাণ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৭৫৯ জন। এ সময় আরও এক হাজার ৮১২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ৮৪৭টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। পরীক্ষায় আরও এক হাজার ৮১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে। 

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে পুরুষ ২২ ও নারী ৪ জন। এর ম‌ধ্যে হাসপাতালে ২৫ জন ও বা‌ড়ি‌তে একজ‌নের মৃত্যু হয়েছে। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৫১২ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৪৩ হাজার ১৫৫ জনে। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ ভাগ। 

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৭৫ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪০ ভাগ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ তিন হাজার ৭০৮ (৭৭ দশমিক ৯২ ভাগ) এবং নারী এক হাজার ৫১ জন (২২ দশমিক শূন্য ৮ ভাগ)।

অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৩, পঞ্চাশোর্ধ্ব ১১ এবং ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, মৃত্যু ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ২ ও রংপুরে একজন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯০ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা নয় লাখ ২৪ হাজারের অধিক। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক