বন্যায় ভাঙ্গনের শিকার অসহায়দের পাশে মেডিকেলের ‘উচ্ছ্বাস’
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে বন্যায় ভাঙ্গনের শিকার লালমনিরহাটের গরীব অসহায়দের পাশে দাঁড়িয়েছে দেশের ডেন্টাল চিকিৎসক এবং শিক্ষার্থীদের পরিচালিত সাংস্কৃতিক ও মানবিক সংগঠন উচ্ছ্বাস। বন্যার্তদের সহায়তায় ‘আমাদের উচ্ছ্বাস’নামক কর্মসূচির আওতায় এই আয়োজন করে সংগঠনটি।
সোমবার (২৪ আগস্ট) উত্তরের ব্যাপক বন্যা ও নদী ভাঙ্গন কবলিত জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কূটির পার নামক গ্রামে এ কর্মসূচিটি পালিত হয়।
সংগঠনটি জানায়, ত্রান বিতরণ কর্মসূচিটি মহিষখোচা বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা থেকে অনুষ্ঠিত হয়। মহিষখোচা ইউনিয়ন পরিষদ উক্ত কর্মসূচীতে সহায়তা করে। উচ্ছ্বাসের পক্ষ থেকে ৬০টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। যার মধ্যে ছিল প্রয়োজনীয় বাজার, ওষুধ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এ আয়োজনে উপস্থিত এবং সার্বিক তদারকিতে ছিলেন উচ্ছাসের আহবায়ক নাহিদ ইসলাম এবং যুগ্ম আহবায়ক শাহরিয়ার রহমান। এছাড়াও উচ্ছ্বাস প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
-
২৫ অগাস্ট, ২০২০
-
১০ জুলাই, ২০২০