রাশিয়ার টিকা সম্পূর্ণ কার্যকর ও নিরাপদ: রুশ স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস ডেস্ক: রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন দেশটি স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। এ সময় টিকাটি নিরাপদ কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেছে মস্কো।
বুধবার (১২ আগস্ট) রুশ গণমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের বিদেশি সহকমীরা টিকাকে প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখছেন। তারা এমন সব মত প্রকাশের চেষ্টা করছেন সম্পূর্ণই ভিত্তিহীন।’
টিকা খুব শিগগিরই সহজলভ্য হবে উল্লেখ করে তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা খুব শীগ্রই সহজলভ্য হবে। প্রথমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই টিকা পাবেন। পরে তা ধাপে ধাপে সবাইকে দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই টিকার প্রথম প্যাকেজ বাজারে আসবে বলেও জানিয়েছেন মিখাইল মুরাশকো।
এর আগে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাকসিনটির অনুমোদনের ঘোষণা দেন। এ সময় এটি নিরাপদ ঘোষণা দিয়ে নিজের মেয়ের দেহে প্রয়োগের কথাও জানান তিনি।
তবে টিকার অনুমোদনের ঘোষণার পরপরই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তীব্র পতিক্রিয়া দেখা দেয়। বিশেষজ্ঞদের দাবি তাড়াহুড়ো করে ট্রায়ালের সব শর্ত পূরণ না করেই টিকাটি অনুমোদন দিয়েছে রুশ কর্তৃপক্ষ। বিশ্বের অধিকাংশ দেশই টিকাটি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রকাশ করেছে। যদিও কিছু দেশ টিকাটি নিয়ে আগ্রহও দেখিয়েছে।
মস্কোভিত্তিক অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল ট্রায়াল অরগানাইজেশন (অ্যাক্টো) স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা না হওয়া পর্যন্ত এর অনুমোদন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে। যদিও রুশ স্বাস্থ্যমন্ত্রীর দাবি, অনুমোদন পাওয়া করোনার টিকা খুবই কার্যকর ও নিরাপদ।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকট থেকে উত্তরণের জন্য টিকা তৈরিতে কাজ করছে বেশ কয়েকটি দেশ। অধিকাংশ দেশই তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। এরই মধ্যে রাশিয়া তাদের টিকার অনুমোদন দেয়। তবে অভিযোগ উঠেছে মানুষের ওপর দুই মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পর মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের বানানো ওই টিকাটি অনুমোদন দিয়েছে দেশটি।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ