করোনা শনাক্তে ইতালিকে ছাড়ালো বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: করোনা শনাক্তের ১৫৩ দিনে এসে ইতালিকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ। শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সম্পর্কিত অনলাইন ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ একদিনে দুই হাজার ৮৫১ জনসহ দেশে মোট দুই লাখ ৫২ হাজার ৫০২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
আর এর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশ বর্তমানে ১৫ নম্বর অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, ৭ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ২০৪ জন। শনাক্তের ভিত্তিতে বাংলাদেশের ওপরে রয়েছে পাকিস্তান। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৪৫ জন। এর ওপরে রয়েছে সৌদি আরব। দেশসমৃদ্ধ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ২২৬ জন।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থার তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ লাখ এবং দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৮ লাখ। ২০ লাখ ৬ হাজার ৭৬০ জন আক্রান্ত রোগী নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।
স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই দিন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, তিনজন রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমণের ১৫৩ দিন পর ৭ আগস্ট ইতালিকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।
করোনা মহামারিতে ৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৪০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৭৮ হাজার ৮৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ১৮ হাজার ১৩৩ জনের। বিশ্বে মোট আক্রান্তের মধ্যে সুস্থতার হার ৯৫ ভাগ এবং মৃত্যুর হার ৫ ভাগ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪