২৫ জুলাই, ২০২০ ০৬:১১ পিএম
মস্কোতে বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহের ঘোষণা মেয়রের
সের্গেই সোবইয়ানিন। ছবি: বার্তা সংস্থা তাস
মেডিভয়েস ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে করোনাভাইরাস প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শহরটির মেয়র সের্গেই সোবইয়ানিন।
শুক্রবার (২৪ জুলাই) রাশিয়া-১ টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। রাশিয়ান নিউজ এজেন্সি তাস আজ শনিবার (২৫ জুলাই) এমন খবর দিয়েছে।
সের্গেই সোবইয়ানিন বলেন, ‘এটি (ভ্যাকসিন) সহজলভ্য হওয়ার সঙ্গে সঙ্গে আমরা টিকাদান ক্যাম্পেইন শুরু করবো।’
‘চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে সব বহিরাগত রোগীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে’, যোগ করেন তিনি।
সের্গেই সোবইয়ানিন একই সঙ্গে শরতের সময়ের দুটি মহামারি এড়াতে সিজন ফ্লু’র টিকা দেওয়ারও আহ্বান জানিয়েছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত