২৩ জুলাই, ২০২০ ০১:৪২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. ফরিদ 

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. ফরিদ 
ডা. ফরিদ হোসেন মিঞা

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ক্লিনিক ও হাসপাতালসমূহ) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. ফরিদ হোসেন মিঞা। একই সঙ্গে আগের পরিচালক (চ. দা.) ডা. মো. আমিনুল হাসানকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনা-২ অধিশাখার উপসচিব আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ কথা বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ডা. ফরিদ হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।  

প্রজ্ঞাপন বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৪র্থ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। 

করোনা মোকাবিলায় চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পিপিই সরবরাহে ব্যর্থতাসহ নানা অনিয়মে জড়িত অভিযোগে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতালসমূহ) পদ থেকে ডা. আমিনুল হাসানকে সরিয়ে দেওয়া। 

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে নানা অনিয়মের প্রেক্ষাপটে দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে গত ২১ জুলাই পদত্যাগ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। 

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ ও স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর লক্ষ্যে ইতিপূর্বে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককেও সরিয়ে দেওয়া হয়েছিল।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত