১৮ জুলাই, ২০২০ ১০:৫৭ পিএম

করোনায় দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

করোনায় দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘ মহাসচিবের

মেডিভয়েসে ডেস্ক: করোনাভাইরাস মহামারীর ফলে অন্তত ১০ কোটি মানুষ চরম দরিদ্র হয়ে পড়তে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় ঐতিহাসিক ও ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

আজ শনিবার (১৮ জুলাই)  শনিবার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ মন্দার মুখোমুখি হয়েছি আমরা। এর কারণে আরও ১০ কোটি মানুষ চরম দরিদ্র্যতায় পড়তে পারে। ঐতিহাসিকভাবে দুর্ভিক্ষও দেখতে পারি।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আনুবীক্ষণিক এক ভাইরাস আমাদের হাঁটুতে নামিয়ে এনেছে। এ মহামারি বিশ্বের ভঙ্গুরতা তুলে ধরেছে। মাত্র ২৬ শীর্ষ ধনীর কাছে বিশ্বের অর্ধেক জনসংখ্যার সমান সম্পদ রয়েছে।সমাজে সুস্পষ্ট অসমতা ও বৈষম্যের কারণে লোকেরা ধৈর্য হারিয়ে ফেলছে।’

মহামারির কারণে অর্থনৈতিক সংকট বেশি অনুভূত হচ্ছে অস্থায়ী চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উল্লেখ করে তিনি আরও বলেন করোনাভাইরাস মহামারিতে এপর্যন্ত বিশ্বব্যাপী অন্তত ১ কোটি ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ছয় লাখেরও বেশি। এছাড়া কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 

প্রসঙ্গত, চীনের উহান থেকে গত বছরে শেষে করোনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পরে। করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত এক কোটি ১৪ লাখ ৪ হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে পাঁচ লাখ ৯৭ হাজার ৫৪১ জন। তবে এখন পর্যন্ত ৭৯ লাখ ২৮ হাজার ৬১৫ জন সুস্থ হয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও