দশম গ্রেডসহ ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি
মেডিভয়েস রিপোর্ট: সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড দেওয়াসহ ছয় দফা দাবিতে দেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) আহ্বানে সারাদেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘণ্টা কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীনতার কারণে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন তারা।'
তাদের দাবিগুলো হলো- বয়স পরিমার্জনা সাপেক্ষে অবিলম্বে ২০১৩ সালের আবেদনকারীসহ ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ দেওয়া, সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড দেওয়া, সুপ্রিম কোর্টের আদেশ ও প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী কনসেন্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা সংশ্লিষ্টদের মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশকৃতদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।
এর আগে গত ৫ জুলাই বিভিন্ন দাবি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন মেডিকেল টেকনোলজিস্টরা। ওই সময় তাদের দাবি আদায় না হলে বৃহস্পতিবার কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
বিএমটিএ'র সভাপতি আলমাছ আলী খান বলেন, 'স্বাস্থ্য বিভাগ অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না করলে আগামী বুধবার সব সরকারি হাসপাতাল এবং চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।'
তিনি আরও বলেন, 'কর্মবিরতির সময় হাসপাতালগুলোতে প্যাথলজি ইউনিট, ব্লাড ব্যাংক, রেডিওলজি ইউনিট, ফিজিওথেরাপি, ডেন্টাল, রেডিওথেরাপি বিভাগের রোগীদের পরীক্ষানিরীক্ষা ও স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। করোনা পরীক্ষার পিসিআর ল্যাব কর্মবিরতির আওতায় থাকার কারণে রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় প্রভাব পড়লেও সীমিত আকারে জরুরি সেবা চালু ছিল।'
-
৩০ নভেম্বর, ২০২৫
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি
টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি
-
২১ জুলাই, ২০২৫
-
২৩ এপ্রিল, ২০২৫
বিশ্ব ল্যাবরেটরি দিবসে দাবি
হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে হবে
-
২৪ নভেম্বর, ২০২৪
-
২০ নভেম্বর, ২০২৪
-
১১ নভেম্বর, ২০২৪
-
০৪ নভেম্বর, ২০২৪
-
১১ অক্টোবর, ২০২৪