১০ জুলাই, ২০২০ ১০:০১ এএম

করোনা: দেশে দ্বিতীয় ভয়াবহ সংক্রমণের শঙ্কা আগস্ট-সেপ্টেম্বরে

করোনা: দেশে দ্বিতীয় ভয়াবহ সংক্রমণের শঙ্কা আগস্ট-সেপ্টেম্বরে

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস দেশে দ্বিতীয় ধাপে আরো ভয়ঙ্কর আকারে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আসন্ন কোরবানির ঈদে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে দ্বিতীয় সংক্রমণের (সেকেন্ড ওয়েভ) শঙ্কা তাদের। এরপরই শীত আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সময় পেরিয়ে গেছে চার মাসের বেশি। রোগীর সংখ্যাও দেড় লাখের ঘর অতিক্রম করেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। অন্যান্য দেশগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন সংক্রমণের চূড়ান্ত ধাপ পেরিয়ে নিচের দিকে নামছে। তবে নানা অব্যবস্থাপনার কারণে খুব সহসা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ আসার আশংকা করছেন চিকিৎসকরা।

করোনায় নিয়োজিত চিকিৎসকদের মতে, অতীতের মহামারিগুলোর সংক্রমণের ধরণ অনুযায়ী প্রথম ধাপের ত্রুটিগুলোর ফাঁকে সংক্রমণ ঘটে দ্বিতীয় ধাপের। কোরবানির ঈদ পরবর্তী সময়েই বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই অবস্থায় সেপ্টেম্বরের শুরুকে ধরা হচ্ছে সেকেন্ড ওয়েভের আনুমানিক সময়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, সংক্রমণের প্রথম দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়ার পাশাপাশি রমজানের ঈদে মানুষ বাড়িমুখী হওয়ায় সংক্রমণের মাত্রা বেড়ে যায়। যার জের এখনো চলছে। তবে রাষ্ট্রীয় ও ব্যক্তিগতভাবে আমাদের সতর্ক থাকতে হবে।

তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদে সরকারি ছুটি সীমিত রাখার পাশাপাশি আগেভাগেই যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ২৩৮ জন। এ সময়ে আরও ৩ হাজার ৩৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪৪৭ জন। মৃতের সংখ্যা পাঁচ লাখ ২৯ হাজার ৪০৩ জন। সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৫৫ হাজার ৫০৪ জন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক