০৮ জুলাই, ২০২০ ১২:১০ পিএম

নতুন দুই হাজার চিকিৎসকের বেতন বিলের কপি জমার নির্দেশ

নতুন দুই হাজার চিকিৎসকের বেতন বিলের কপি জমার নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৯তম বিশেষ বিসিএসের ২ হাজার চিকিৎসককে তাদের বেতন বিলের হার্ড কপি বিভাগীয় চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (অর্থ) ডা. শেখ মো. মনজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়ো হয়। 

এতে বলা হয়, গত ১২ মে যোগদানকৃত ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পাওয়া দুই হাজার চিকিৎসকের বেতন ও উৎসব ভাতা হার্ড কপির মাধ্যমে পরিশোধ করা হবে। এ লক্ষ্যে আনলাইন ফিক্সসেশনসহ ট্রেজারী থেকে ভেরিফিকেশন নাম্বার পাওয়ার পর ফিক্সসেশন কপিসহ সংশ্লিষ্ট মাসের বেতন বিলের হার্ড কপি বিভাগীয় চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে দাফিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

এতে আরও বলা হয়, চিকিৎসকরা বিভাগ অনুযায়ী নির্দিষ্ট দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ফিক্সসেশন কপিসহ সংশ্লিষ্ট মাসের বেতন বিলের হার্ড কপি জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ৩৯তম বিশেষ বিসিএসের নন-ক্যাডার চিকিৎসকদের মধ্য থেকে গত ১২ মে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগ দেয় সরকার।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক