০৭ জুলাই, ২০২০ ০৫:২৮ পিএম

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহ আর নেই

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহ আর নেই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়েজুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. ফয়েজুল্লাহ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) কর্মরত ছিলেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিটিউটে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। 

তার মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) গভীর শোক প্রকাশ করেছে। ডা. ফয়েজুল্লাহর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। মারা গেছেন ১,৯৯৭ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

এদিকে প্রাণঘাতী এ ভাইরাসে দেশে এখন পর্যন্ত ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, আক্রান্ত আঠারোশোর অধিক। এছাড়াও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন চিকিৎসক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক