ভারতে করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়েই সন্তান প্রসব
মেডিভয়েস ডেস্ক: ভারতে প্রসব বেদনা নিয়ে করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা অবস্থায় ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন পালাকা নামের এক নারী। সন্তান প্রসবের পর ওই মাকে হাসপাতাল কর্মীরা দ্রুত ওয়ার্ডে নিয়ে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মা-সন্তান দুজনই সুস্থ আছেন।
সোমবার (৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের রাম মনোহর লোহাই ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (আরএমএলআইএমএস) হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রসব বেদনা নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান ২২ বছর বয়সী এক নারী। কিন্তু করোনামুক্ত সার্টিফিকেট না দেখালে ভর্তি নেওয়া হবে না বলে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়। তাতে অনাগত সন্তানের কথা চিন্তা করে হাসপাতালের আরেক ইউনিটে করোনা পরীক্ষা করাতে যান। কিন্তু সেখানে আগে থেকে লাইন থাকায় তার অপেক্ষা দীর্ঘ হয়। আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা অবস্থাতেই সন্তানের জন্ম দেন তিনি।
ওই নারীর স্বামী রানার দিক্ষিত সাংবাদিকদের বলেন, স্ত্রীর প্রসব বেদনা উঠলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু গাইনী ওয়ার্ডের জরুরি বিভাগের চিকিৎসকরা প্রটোকল রক্ষা না করলে রোগী ভর্তি করাবেন না বলে জানিয়ে দেন। এজন্য প্রথমে আমাকে স্ত্রীর কোভিড-১৯ পরীক্ষার জন্য বলা হয়। যার খরচ এক হাজার ৫শ রুপি। সঙ্গে অর্থ না থাকায় আমি এক আত্মীয়সহ স্ত্রীকে লাইনে রেখে টাকা আনতে যাই। ফিরে এসে শুনি আমার স্ত্রী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে।
হাসপাতালের চিকিৎসক ড. শ্রীকেশ সিং জানিয়েছেন, এই ঘটনার বিষয় অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গর্ভবতী নারীকে ভর্তি না নিয়ে কোভিড-১৯ পরীক্ষার ঘটনায় জড়িতদের বিষয়ে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক প্রফেসর নুজহাত হুসাইন।
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন