০৬ জুলাই, ২০২০ ০৫:০৪ পিএম

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে নার্সিং কর্মকর্তার মৃত্যু

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে নার্সিং কর্মকর্তার মৃত্যু
নাসিমা পারভীন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিনিয়র স্টাফ নার্স (নার্সিং কর্মকর্তা) নাসিমা পারভীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত ছিলেন। 

আজ সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮ টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর গত ২ জুন তিনি ওই হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে বিএনএ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক গভীর শোক প্রকাশ করেছেন। নাসিমা পারভীনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক