সস্ত্রীক করোনামুক্ত হলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ডা. নুজহাত চৌধুরী তাদের সন্তানসহ করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন।
শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
এ তথ্য জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার এবং ডা. নুজহাত চৌধুরী শম্পার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। আমাদের জন্য যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।
এর আগে গত ১৭ জুন (বুধবার) মামুন আল মাহতাব স্বপ্নীল নিজেই গণমাধ্যমকে করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেন। ওই সময় তারা জানিয়েছিলেন, করোনা ও অন্যান্য রোগাক্রান্তদের বিরামহীন চিকিৎসাসেবা দিতে গিয়ে এই দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা এবং নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা বাংলাদেশে করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাদের সব ছুটি বাতিল করে করোনাক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসাসেবা দিচ্ছিছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪