খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা করোনায় আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসের আরও দুইজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
ডা. রাশেদা সুলতানা সাংবাদিকদের জানান, নমুনা পরীক্ষায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এছাড়া তার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
0এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার আরএমও মিজানুর রহমান করোনা শনাক্ত হন। তার শরীরের অবস্থা ভাল থাকায় সতর্ক অবস্থানে নেওয়া হয়েছে।
খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন বলে তিনি জানান।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪