২৭ জুন, ২০২০ ১১:০৭ এএম

অবসরের ৪ দিন আগে করোনায় ভারতীয় নার্সের মৃত্যু

অবসরের ৪ দিন আগে করোনায় ভারতীয় নার্সের মৃত্যু
ছবি: হ্যানস ইন্ডিয়া

মেডিভয়েস ডেস্ক: অবসরের জন্য বাকি ছিল আর চারদিন। কিন্তু তার আগেই করোনাভাইরাসে মারা গেলেন এক অভিজ্ঞ নার্স। রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি। 

ভারতের হায়দরাবাদের সরকারি একটি হাসপাতালের হেড নার্স ছিলেন ওই নারী। করোনায় আক্রান্ত হওয়ার পর গান্ধী হসপিটালে তাকে ভর্তি করা হলে, সেখানেই শেষনিঃস্বাস ত্যাগ করেন।

৩০ জুন অবসর নেওয়ার কথা ছিল ওই নার্সের। এতদিন ছুটিতে ছিলেন। কিন্তু হায়দরাবাদে নার্সের ঘাটতি দেখা দেওয়ায় তিনি ফের কাজে যোগ দেন। করোনা ওয়ার্ডেই ডিউটি করছিলেন তিনি। সেখান থেকেই করোনায় সংক্রামিত হন তিনি
 
গান্ধী হাসপাতালের চিকিৎসক ডা. প্রভাকর রেড্ডি বলেন, ‘সরকারি জেনারেল অ্যান্ড চেস্ট হাসপাতালের হেড নার্স কদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর ডায়বেটিস ছিল। বুধবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার তিনি মারা যান।’

ওই নার্সের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও