১৮ জুন, ২০২০ ০২:০৭ পিএম

খুলনায় ডা. আব্দুর রকিব হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার ৫

খুলনায় ডা. আব্দুর রকিব হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার ৫

মেডিভয়েস রিপোর্ট: খুলনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুর রকিব খান হত্যাকাণ্ডের মূল আসামি জমিরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) খুলনা পুলিশ কমিশনার লুৎফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। বুধবার রাতেই চারজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত প্রধান আসামি রয়েছে। এ নিয়ে এজাহারভুক্ত তিনজন ও আর এজাহারবহির্ভূত আসামিকে গ্রেপ্তার করা হলো। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজনদের হামলায় গত ১৬ জুন নিহত খুলনার গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের মালিক মো. আব্দুর রকিব খান। জেলার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ।

এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে। এর পর ওই দিনই অভিযান চালিয়ে আবদুর রহিম নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ডা. আবদুর রকিব খানকে হত্যার প্রতিবাদে খুলনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। বুধবার দুপুর আড়াইটায় স্থানীয় বিএমএ’র জরুরি সভায় গৃহিত সিদ্ধান্তের পর থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। 

বিএমএ নেতারা জানান, সব আসামিকে গ্রেপ্তার এবং খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসকদের এ ঘর্মঘট চলবে। জেলার সকল চিকিৎসা সেবা বন্ধ থাকলেও কোডিভ-১৯ হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা চালু থাকবে। 

প্রসঙ্গত, নগরীর রাইসা ক্লিনিকে শিউলি বেগম নামে এক নারী সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। ১৫ জুন রাতে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে তার স্বজনরা হাসপাতালে ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হন ডা. রকিব। পরে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. রকিব ১৬ জুন বিকেলে মারা যান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক