১৮ জুন, ২০২০ ১১:৪৯ এএম

করোনায় একদিনে না ফেরার দেশে চার চিকিৎসক

করোনায় একদিনে না ফেরার দেশে চার চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভাইরাসটির ছোবলে এক দিনেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চারজন চিকিৎসক। বুধবার (১৭ জুন) গভীর রাত থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যান তিনজন চিকিৎসক। সর্বশেষ রাতে প্রাণ হারান এনাম মেডিকেল কলেজের এনডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন। 

বুধবার সকাল ৮টায় মারা যান রাজধানীর মুগদা মেডিকেল কলেজের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) রাতে শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি হন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

এর কিছুক্ষণ পর সকাল সোয়া ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ওই হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. শাহ আব্দুল আহাদ (৬৭)। 

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ জানান, গত ৮ জুন ডা. শাহ মো. আবদুল আহাদের করোনা শনাক্ত হয়। ওই দিন থেকেই তিনি এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ডা. শাহ মো. আবদুল আহাদের ডায়াবেটিস ও হৃদযন্ত্রের সমস্যাও ছিল বলে জানান দিনাজপুরের সিভিল সার্জন।

এর আগে গভীর রাতে মারা যান তরুণ চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হক। ১৬ জুন দিবাগত রাত ১২.১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ডা. নুরুল হক চট্টগ্রামের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমের দৈয়ার পাড়ার সন্তান। বর্তমানে তিনি কক্সবাজারের উত্তর আদর্শ গ্রামের বাসিন্দা।

সর্বশেষ রাত ৯টার দিকে এই ভাইরাসের শিকার হন এনাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন। 

গত তিনদিন আগে ডা. রফিকুল হায়দারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন তিনি। 

বুধবার রাতে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাসা থেকে এনাম হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ২৩তম ব্যাচের এ শিক্ষার্থী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক