করোনায় তরুণ চিকিৎসক নুরুল হকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তরুণ চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২.১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ডা. নুরুল হক চট্টগ্রামের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোমের দৈয়ার পাড়ার সন্তান। বর্তমানে তিনি কক্সবাজারের উত্তর আদর্শ গ্রামের বাসিন্দা।
এদিকে, ডা. নুরুল হকের মৃত্যুতে শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অন্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)। সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এক শোকবার্তায় বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হক কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
এফডিএসআর পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ডা. নুরুল হকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬