চল্লিশ ভাগ করোনা সংক্রমণ কমাতে পারে মাস্ক: গবেষণা
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। তাদের দাবি, শুধু মাস্ক ব্যবহারেই করোনাভাইরাসের সংক্রমণ ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। সম্প্রতি জার্মানির এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
রোববার (১৪ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর প্রকোপে ইতিমধ্যেই বিশ্বের ৭৭ লাখের বেশি মানুষ আক্রান্ত। গবেষকরা জানিয়েছেন, মাস্ক ব্যবহার না করলে এই সংখ্যা হয়তো আরো বহুগুণ বাড়তে পারত। শুধু বাড়িতে থেকে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণের মোকাবিলা করা সম্ভব নয়। কোভিড-১৯-এর সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারের একটা বড় ভূমিকা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হওয়া বেশ কিছু শহরের মানুষদের ওপর এ গবেষণা চালানো হয়। গত ৬ এপ্রিল দেশটির জেনা শহরে ঘরের বাইরে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। এর কিছুদিন পরেই দেখা যায়, সেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে গেছে।
গত শুক্রবার এই গবেষণার ফলাফল প্রকাশ করেছে আইজেডএ ইনস্টিটিউট অব লেবার ইন বন। তারা জানিয়েছে, অঞ্চলভিত্তিক গবেষণায় দেখা গেছে, মাস্ক পরা বাধ্যতামূলক করার ১০ দিনের মধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২ দশমিক ৩ শতাংশ থেকে ১৩ শতাংশ পর্যন্ত কমে গেছে। এভাবে বেশ কিছু অঞ্চলের তথ্য সংগ্রহ করে দেখা গেছে, শুধু মাস্ক ব্যবহারেই দৈনিক সংক্রমণের হার ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।
করোনা প্রতিরোধে মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। তারা বলছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসম্মুখে অবশ্যই সবার মাস্ক পরা উচিত। সংস্থাটি জানিয়েছে, ফেস মাস্ক ‘সম্ভাব্য সংক্রামক ড্রপলেটের’ জন্য বাধা হিসেবে কাজ করতে পারে। একারণে গণপরিবহন, বিপণিবিতান ও শরণার্থী শিবিরের মতো জায়গাগুলোতে অবশ্যই সবার মাস্ক পরা উচিত।
ডব্লিউএইচও বলছে, জনসম্মুখে অবশ্যই কাপড়ের মাস্ক দিয়ে মুখ ঢাকতে হবে, যাতে সংক্রমণের বিস্তার না ঘটে। বিশেষ করে যাদের বয়স ষাটের বেশি কিংবা যাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে, তাদের সুরক্ষার জন্য মেডিকেল গ্রেড মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক