০৪ জুন, ২০২০ ১০:১৬ পিএম

ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. এন আই খান আর নেই

ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. এন আই খান আর নেই

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এন আই খান বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অধ্যাপক ডা. এন আই খান লিভার ডিজিজসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ার হাসপাতালে ভার্তি করা হয় প্রবীণ এই চিকিৎসককে। নিজের প্রিয় কর্মস্থল ঢাকা মেডিকেলের আট নম্বর কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

অধ্যাপক ডা. এন আই খানর ছিলেন দেশের একজন বিশিষ্ট ও বিখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। তিনি সিটি ডেন্টাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, ঢাকা মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক