০৪ জুন, ২০২০ ০১:২৮ পিএম

চিকিৎসকদের জন্য বিএমএর করোনা টেস্টিং বুথ

চিকিৎসকদের জন্য বিএমএর করোনা টেস্টিং বুথ

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের জন্য কোভিড-১৯ টেস্ট পরীক্ষার নমুনা সংগ্রহ সহজ করার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনা টেস্টিং বুথ চালু হয়েছে। 

জানা যায়, বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বুধবার (৩ জুন) জাতীয় কিডনী ইনস্টিটিউটে এবং হাসপাতালে নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। আগামী শনিবার থেকে আজিমপুর স্কুল হেলথ ক্লিনিকে স্থাপিত আরেকটি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ শুরু করা হবে। 

স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা সিভিল সার্জন অফিস ও ব্রাক এর সহযোগিতায় বুথ দুইটি চালু করা হচ্ছে। 

শুক্রবার ব্যাতীত প্রতিদিন সকাল ৯.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত নমুনা সংগ্রহ চলবে। প্রতি বুথে দিনে ৩০ জনের স্যাম্পল সংগ্রহ করা হবে। 

নমুনা দেওয়ার জন্য একদিন পূর্বেই যোগাযোগ করতে হবে- জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল (বুথ -১),  ডাঃ মোঃ শফিউল বাবুল (০১৭১৬-১৭২০৭৩) এবং আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক (বুথ -২), ডাঃ ফারুক মহসিন (০১৭১৭-০৩১১৩৪)।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক