আজ চসিকের করোনা টেস্টিং বুথ উদ্বোধন
মেডিভয়েস ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত ছয়টি করোনাভাইরাস টেস্টিং বুথের মধ্যে আজ ৪ জুন (বৃহস্পতিবার) দুটি উদ্বোধন হবে।
জানা যায়, আজ সকালে মেয়র নাছির চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থাপিত করোনাভাইরাস টেস্টিং বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে বাকি বুথসমূহ চালু করা হবে।
গতকাল ৩ জুন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের দপ্তরে এক প্রস্তুতি বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক খান, ব্র্যাক বাংলাদেশের ম্যানেজার ডা. রোমানা খান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে কর্নেল হাট করোনাভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা বিআইটিডি, প্রেস ক্লাবের করোনাভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং কুলগাঁও সিটি করপোরেশন কলেজে করোনাভাইরাস টেস্টিং বুথে সংগ্রহকৃত নমুনার পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন গণমাধ্যমকে বলেন, করোনা বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ার ফলে বাংলাদেশেও এর সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সাম্প্রতিক সংক্রমণের হিসাবে চট্টগ্রামকে কভিড হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মৌসুমি আবহাওয়া পরিবর্তনজনিত কারণেও অনকেই হাঁচি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪