করোনার মধ্যেই ইবোলার হানা, কঙ্গোতে ৫ জনের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যেই নতুন করে ভীতি সৃষ্টি করছে ইবোলা। আফ্রিকার দেশ কঙ্গোতে করোনার বিস্তারের মধ্যেই নতুন করে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।
সোমবার (০১ জুন) কঙ্গো স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, কঙ্গো সরকার ঘোষণা করেছে যে একুয়েটার প্রদেশের এমবান্দাকায় ওয়াঙ্গাটা স্বাস্থ্য অঞ্চলে ইবোলা ভাইরাসজনিত রোগের নতুন প্রাদুর্ভাব ঘটছে। দেশটির সরকার এমন সময় এ ঘোষণা দিল যখন দেশটি একই সাথে করোনাভাইরাস এবং ভয়াবহ হামের সংক্রমণের সাথে লড়ছে।
কঙ্গোর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে,ওয়াঙ্গাটাতে এ পর্যন্ত ৬ জনের দেহে ইবোলা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫ জন মারা গেছেন এবং ১ জন চিকিৎসাধীন আছেন। যদিও প্রাথমিক অবস্থায় ল্যাব পরীক্ষায় তিন জনের দেহে ইবোলা শনাক্ত করা হয়েছে। নজরদারি এবং পরীক্ষার পরিমান বাড়ানো হলে আরও রোগী শনাক্তের আশঙ্কা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
নতুন করে ইবোলার সংক্রমণের বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এতেনি লংগন্ডো বলেন, দেশে করোনা মোকাবেলায় চলমান লকডাউনের মধ্যেই নতুন করে ইবোলার সংক্রমণ দেখা দিয়েছে।খুব দ্রুতই আক্রান্তেদের ভ্যাক্সিন ও ওষুধ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ডা. টেড্রোস ঘেব্রেয়েসাস বলেন, ‘এটি একটি উদ্বেগের বিষয় যে করোনাভাইরাসই বিশ্ববাসীর জন্য একমাত্র স্বাস্থ্য হুমকি নয়। যদিও আমাদের সর্বোচ্চ নজরদারী করোনার বিষয়ে রয়েছে, তবুও পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকল স্বাস্থ্য ঝুকির বিষয়ে সতর্ক রয়েছে। অন্যান্য রোগের বিষয়েও আমাদের পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, ইবোলা একটি মারত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্তদের সাধারণত জ্বর, প্রচণ্ড বমি ও ডায়েরিয়া হয়। ১৯৭৬ সালে মহামারী হিসেবে ছড়িয়ে পরা রোগটি এ নিয়ে ১১তম বার কঙ্গোতে ব্যাপক আকারে ছড়িয়ে পরেছে। এমবান্দাকা দেশিটির ৯ম স্থান যেখানে ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন