করোনায় নিউইয়র্কে বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদ নামে এক বাংলদেশি চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ৮ জন বাংলাদেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
স্থানীয় সময় শনিবার (৩০ মে) নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আমেরিকা প্রবাসী এই বাংলাদেশি চিকিৎসক দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়ে স্ট্যাটেন আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। এরপর দীর্ঘ দুই মাস প্রাণঘাতী এ ভাইরাসের সঙ্গে লড়াই করে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে ডা. কাজী জিয়াউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭২ বছর।
এদিকে একই দিনে নিউইয়র্ক ছাড়াও যুক্তরাজ্যের আরও ৫টি রাজ্যে মোট ২২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৬৬ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যুবরণ করেছে ২৪৪ জন। যা বহির্বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশির মৃত্যু।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
সরকারি কর্মচারী হাসপাতালে
ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার
সরকারি কর্মচারী হাসপাতালে
ঠোঁট ও তালুকাটা রোগীদের জন্য পাঁচ দিনব্যাপী বিনামূল্যে অস্ত্রোপচার