মমেক ও সিওমেক হাসপাতালে নতুন দুই সহকারি পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের সহকারি পরিচালক পদে দুই চিকিৎসককে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
দুজনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পদায়ন পেলেন ডা. মো. জাকিউল ইসলাম। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (অতিরিক্ত) এবং মমেক হাসপাতালে সংযুক্ত ছিলেন। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পদায়ন পেলেন ডা. মাহবুবুল আলম। তিনি এর আগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তীতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিন্মবর্ণিত কর্মকর্তাগণকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। আগামী চার কর্মদিবসের মধ্যে তারা বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।
এছাড়াও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হেত ছাড়পত্র গ্রহন করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মূভ আউট হবেন এবং যোগদানের পর ন্যাস্তকৃত বিভাগে/ কর্মস্থলে মূভ ইন হবেন।
-
০১ জুন, ২০২৬
-
২১ মে, ২০২৬