১১ মে, ২০২০ ১১:০৮ এএম

এফসিপিএস পরীক্ষার অনলাইন রেজিষ্ট্রেশন শুরু আজ

এফসিপিএস পরীক্ষার অনলাইন রেজিষ্ট্রেশন শুরু আজ

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিছিয়ে যাওয়া জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার (১১ মে) বিসিপিএসের (বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস) অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত নিয়মাবলী ও যাবতীয় তথ্য বিসিপিসের ওয়েবসাইটে দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়মানুযায়ী ১৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও দেশব্যাপী করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ফলে উদ্ভুত পরিস্থিতিতে তা যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। ফলে এটাকে পিছিয়ে ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তি

  ঘটনা প্রবাহ : বিসিপিএস
চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?
ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

  এই বিভাগের সর্বাধিক পঠিত