০৯ মে, ২০২০ ০২:৪৫ পিএম

করোনায় দেশে আরো ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬

করোনায় দেশে আরো ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৮জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ জনে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৩৬ জনের মধ্যে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে।

শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন ৬৩৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া নতুন করে ৩১৩ জনসহ মোট ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক