০৯ মে, ২০২০ ১২:১৪ পিএম

দিনাজপুর মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন

দিনাজপুর মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসাবে পদায়ন পেলেন মেডিকেল কলেজের অর্থো-সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ নাদির হোসেন।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিন্মবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রজ্ঞাপনটিস্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক,  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার), অধ্যক্ষ/পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে।

প্রজ্ঞাপন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক