২৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪২ পিএম

বাজারে আসছে ওজন কমানোর ওষুধ ‘ওয়েগোভি পিল’

বাজারে আসছে ওজন কমানোর ওষুধ ‘ওয়েগোভি পিল’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ওজন কমানোর ওষুধ ওয়েগোভি এবার ট্যাবলেট আকারে সুইডেনের বাজারে আনছে ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক। আগামী ২৪ ডিসেম্বর থেকে দেশটিতে ওষুধটির বিক্রি শুরু হবে। এর সক্রিয় উপাদান সেমাগ্লুটাইড।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েগোভি পিল চালু করে নোভো নরডিস্ক। স্থূলতা বা অতিরিক্ত ওজন কমানোর চিকিৎসায় ট্যাবলেট আকারের এই ওষুধ বাজারে আসার পর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এলি লিলির সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা অবস্থান ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি।

নোভো নরডিস্ক এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাবলেট আকারে চিকিৎসার সুযোগ তৈরি হওয়ায় আরও বেশি মানুষ ওজন কমানোর চিকিৎসায় আগ্রহী হচ্ছেন।

তবে সুইডেনে ওষুধটির দাম সরকারিভাবে ভর্তুকির আওতায় থাকবে না। ফলে কোন ফার্মেসি কত দামে বিক্রি করবে, তা সংশ্লিষ্ট ফার্মেসিগুলোই নির্ধারণ করবে। দিনে একবার সেবনযোগ্য ওয়েগোভি পিলের দাম ইনজেকশনটির দামের কাছাকাছি রাখা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও