২০ নভেম্বর, ২০২৬ ০২:২৯ পিএম

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জেলায় জনবল নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জেলায় জনবল নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জনবল নিয়োগে ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। এ জন্য দেশের বিভিন্ন স্থানে আগামী ১ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্দিষ্ট নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: শিক্ষাজীবনের যেকোনো একটি পর্যায়ে (এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর বা সমমান) ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর।

কর্মস্থল: রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, খুলনা ও ঢাকা।

সাক্ষাৎকারের তারিখ ও স্থান:

১. রংপুর
তারিখ: ১ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: আরডিআরএস ভবন, বাংলাদেশ ব্যাংক মোড়, ধাপ, জেল রোড, রংপুর।

২. চট্টগ্রাম
তারিখ: ১ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: বঁজুর, ১৬৯২ গোল্ডেন প্লাজা (দ্বিতীয় ও তৃতীয় তলা), জিইসি মোড়, সিডিএ অ্যাভিনিউ, চট্টগ্রাম।

৩. রাজশাহী
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কনডোমিনিয়াম, হাউস-২৬ ও ২৭, গণকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী।

৪. ময়মনসিংহ
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: স্পন্দন ট্রেনিং ফ্যাসিলিটেশন সেন্টার, ৩০৬/৪২, আমিরাবাদ, মাসকান্দা, ময়মনসিংহ।

৫. ফরিদপুর
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: বুরো ট্রেনিং সেন্টার, হোল্ডিং-০০১-১৩-০এ, মিয়াপাড়া রোড, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর সদর, ফরিদপুর।

৬. কুমিল্লা
তারিখ: ২ ডিসেম্বর ২০২৬ (বুধবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: ওসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, লালমাই টাওয়ার, ৬১৩/০১, লাকসাম রোড, টমছম ব্রিজ, কুমিল্লা।

৭. বরিশাল
তারিখ: ৩ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার)

সময়: সকাল ৯টা থেকে ১১টা

স্থান: ইউরো কনভেনশন হল অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, রাজা বাহাদুর সড়ক, অফিসার্স ক্লাব, বরিশাল।

৮. খুলনা
তারিখ ও সময়: বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

স্থান: সিটি ইন লিমিটেড, বি-১, মজিদ সরণি, কেডিএ, খুলনা-৯১০০।

৯. ঢাকা
প্রথম দিন: ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার), সকাল ৯টা থেকে ১১টা।

দ্বিতীয় দিন: ৬ ডিসেম্বর ২০২৬ (রবিবার), সকাল ৯টা থেকে ১১টা।

স্থান: বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার, মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার (সপ্তম তলা), রোড-৯, মেইন রোড, মিরপুর ডিওএইচএস, পল্লবী, ঢাকা-১২১৬।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন কাঠামো, ত্রৈমাসিক ইনসেনটিভ, দুটি উৎসব বোনাস ও একটি শীতকালীন বোনাস দেওয়া হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রফিট শেয়ার (ডব্লিউপিপিএফ), গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, সিটি অ্যালাউন্স, ভর্তুকিতে মোটরসাইকেল সুবিধা, যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ), মোটরসাইকেল ও মোবাইল ভাতা দেওয়া হবে।

পাশাপাশি বিদেশ সফরের সুযোগ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মদক্ষতাভিত্তিক পদোন্নতি এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশের সুযোগ রয়েছে।

সাক্ষাৎকারে যা সঙ্গে আনবেন: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক