১৮ নভেম্বর, ২০২৬ ০১:১৫ পিএম

ঢামেকের কে-৮৩ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রশিদের মৃত্যু

ঢামেকের কে-৮৩ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রশিদের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৮৩ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার রশিদ সিয়াম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ১৮ নভেম্বর (মঙ্গলবার) রাত ২টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্ট্রোক ধারণা করা হলেও এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাঁর মৃত্যুর খবরে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, শাহরিয়ার রশিদ সিয়াম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে অংশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত