স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে বসানো হলো দুটি রিং
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) বসানো হয়েছে। একই সঙ্গে অপর একটি ব্লকের চিকিৎসায় বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে গতকাল শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আজ দুটি ব্লকে স্টেন্ট বসানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন বা বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।
এমআর/