১৪ নভেম্বর, ২০২৬ ০৯:৫১ পিএম

মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, ১৮ ডিসেম্বর ধরেই চলছে প্রস্তুতি

মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি, ১৮ ডিসেম্বর ধরেই চলছে প্রস্তুতি
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনো প্রকাশ করা যায়নি এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। তবে নীতিমালা অনুমোদন হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এদিকে আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। ফল পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও যাতে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন শনিবার (১৪ নভেম্বর) রাতে মেডিভয়েসকে বলেন, মন্ত্রণালয় থেকে পরীক্ষার নীতিমালা এখনো পাওয়া যায়নি। নীতিমালাটি আগামীকাল (১৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর দ্রুততম সময়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, নীতিমালা অনুযায়ী প্রথমে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে মন্ত্রণালয়ের অনুমোদনের ওপরই বিজ্ঞপ্তি প্রকাশের সময় নির্ভর করছে।

পরীক্ষার তারিখ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৮ নভেম্বর পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত এ তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিকে যেসব শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, তাঁদের অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ফল পুনর্মূল্যায়নের আবেদনকারীরা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পরও ভর্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবেন। নভেম্বরের মধ্যেই তাঁদের পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। ফলে তাঁরা যেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ৪০ হাজার ৮৪ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ; তাদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পেয়েছিল। এই হিসাবে ২০২৬ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকলে কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি মেডিকেল কলেজে আসন করা পাঁচ হাজার ১০০টি, যা আগে ছিল ৫ হাজার ৩৮০।

এদিকে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ছিল ছয় হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টিতে আসন কমানো, দুটিতে বাড়ানো এবং বাকিগুলোতে আসন ঠিক রাখা হয়েছে। এতে বেসরকারি মেডিকেলে ২৯২টি আসন কমে।

প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১২ ডিসেম্বর। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছিল গত শিক্ষাবর্ষে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত