১১ নভেম্বর, ২০২৬ ০৩:৫০ পিএম

কলেরায় চলতি বছর প্রাণহানি তিন হাজার: ডব্লিউএইচও

কলেরায় চলতি বছর প্রাণহানি তিন হাজার: ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কলেরায় চলতি বছর বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। গত বছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ মিলিয়ে এ সংখ্যা ছিল ৭ হাজারের বেশি।

সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) এসব তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর মহামারিপ্রবণ ব্যাকটেরিয়াজনিত রোগ বিভাগের প্রধান লরেঞ্জো পেজোলি জানান, গত বছর প্রায় সাত হাজার ৯০০ মানুষ কলেরায় প্রাণ হারান। ১৯৯৯ সালের পর ২০২৫ ছিল সবচেয়ে ভয়াবহ বছর।

গত বছর বিশ্বে কলেরায় আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটে সাতটি দেশে। সেগুলো হলো—অ্যাঙ্গোলা, বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেন।

পেজোলি জানান, চলতি বছরের প্রথম ৯ মাসের তথ্য অনুযায়ী, কলেরায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে এখনো তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। তাদের মধ্যে ১০ জনের ৯ জনই আফ্রিকার।

সম্মিলিত প্রচেষ্টায় আগের বছরের তুলনায় সুফল মিলছে জানিয়ে পেজোলি বলেন, এই উদ্যোগ এখনো যথেষ্ট নয়। ২০৩০ সালের মধ্যে কলেরা যেন আর জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে না থাকে, সে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা