০৩ নভেম্বর, ২০২৬ ০৬:৩১ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, বসছেন ৬৭৪৬ চিকিৎসক

রেসিডেন্সি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, বসছেন ৬৭৪৬ চিকিৎসক
বিএমইউ লোগো। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আজ সঙ্গলবার  (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত ওই আসন বিন্যাস অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ফ্যাকাল্টিতে সকাল ৯টায় এক যোগে শুরু হবে এ পরীক্ষা, চলবে ১২টা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মোট ৪টি অনুষদ তথা মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসিক ও প্যারাক্লিনিক্যাল পরীক্ষা।

নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

►আসন বিন্যাস দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত