বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন বিভাগে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, চিকিৎসক, নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট, প্রশাসন, প্রকৌশল ও পরিচালনাসহ বিভিন্ন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে ১৩ নভেম্বর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চিকিৎসক ও বিশেষজ্ঞ পদে কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি ও ইমেজিং, সার্জারি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, গাইনি ও অবসসহ বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট বিভাগে হেড অব নার্স, স্পেশালাইজড নার্স, ডায়াগনস্টিক ও মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ানসহ বিভিন্ন পদ রয়েছে। প্রশাসন, প্রকৌশল ও পরিচালন বিভাগে ম্যানেজার, হেড অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, অডিটর, স্টোর অফিসার, অ্যাকাউন্ট্যান্ট ও কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি কারিগরি ও সাধারণ সহায়ক পদেও জনবল নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১২ নভেম্বর এবং আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৬।
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শর্ত, আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন
এমআর/এমইউ/