২৬ অক্টোবর, ২০২৬ ০৭:৫৮ পিএম

চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিনামূল্যে চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিনামূল্যে চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে এবার বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা (ইয়ং পাওয়ান ইন সোশ্যাল অ্যাকশন) ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।

আজ সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। এসব বর্জ্য পরিবহন ও পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের ফলে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বর্জ্যের পুনর্ব্যবহার বাড়বে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরি হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক