১৯ অক্টোবর, ২০২৬ ০৮:৫৫ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসির নতুন পরিচালক ডা. নাসরিন আক্তার

স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসির নতুন পরিচালক ডা. নাসরিন আক্তার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সাপোর্ট সার্ভিসেস বিভাগের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বর্তমান উপপরিচালক ডা. নাসরিন আক্তার।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

বদলিপূর্বক পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৬ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত