১৯ অক্টোবর, ২০২৬ ০৪:৩৮ পিএম

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪২
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ১৫৭ জন।

গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক