০৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পিএম

মুগদা মেডিকেলে পূবালী ব্যাংকের মাইক্রোবাস, নিটল টাটার পিকআপ ভ্যান হস্তান্তর

মুগদা মেডিকেলে পূবালী ব্যাংকের মাইক্রোবাস, নিটল টাটার পিকআপ ভ্যান হস্তান্তর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যান হস্তান্তর করেছে পূবালী ব্যাংক পিএলসি এবং নিটল টাটা মোটর লিমিটেড। একই অনুষ্ঠানে হাসপাতালের জরুরি বিভাগের পাশে পূবালী ব্যাংকের একটি ইলেকট্রনিক বুথ ও কালেকশন সেন্টারও উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সহযোগিতায় এসব কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ মাহমুদ আলম, বিসিএস স্পেশালিস্ট ডক্টরস ফোরামের সদস্য সচিব ও ছাত্র হোস্টেলের সুপার ডা. মোহাম্মদ আল আমিনসহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষিকা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

হাসপাতাল কর্তৃপক্ষকে মাইক্রোবাস ও পিকআপ ভ্যান হস্তান্তরের পাশাপাশি জরুরি বিভাগের পাশে ইলেকট্রনিক বুথ ও কালেকশন সেন্টার চালুর উদ্যোগকে হাসপাতালের সেবা কার্যক্রমে সহায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে হাসপাতালসংশ্লিষ্ট ব্যাংকিং ও আর্থিক লেনদেনের সুবিধা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. হাসানাত আল মতিন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত