০৫ অক্টোবর, ২০২৬ ০৩:৩৭ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর হাতে মুগদা মেডিকেল কলেজ জার্নালের সর্বশেষ সংস্করণ

স্বাস্থ্যমন্ত্রীর হাতে মুগদা মেডিকেল কলেজ জার্নালের সর্বশেষ সংস্করণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য খাতে গবেষণা ও একাডেমিক চর্চাকে এগিয়ে নিতে প্রকাশিত মুগদা মেডিকেল কলেজ জার্নাল-এর সর্বশেষ সংস্করণ স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সূচি স্কোপাস ও পাবমেডে জার্নালটির অন্তর্ভুক্তির প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানা গেছে।

আজ সোমবার (৫ অক্টোবর) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর হাতে জার্নালটির সর্বশেষ সংস্করণ তুলে দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. সুমন নাজমুল হোসেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ মাহমুদ আলম তারিক এবং হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমান।

জার্নালটি বর্তমানে স্কোপাস ও পাবমেডে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অতি শিগগিরই আন্তর্জাতিক এ দুটি গবেষণা সূচিতে জার্নালটির অনুমোদন পাওয়া যাবে।

জার্নালটির অনলাইন সংস্করণ বাংলা জোলে নিয়মিত প্রকাশিত হচ্ছে। চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য ও প্রবন্ধ প্রকাশের মাধ্যমে জার্নালটি চিকিৎসা গবেষণা ও একাডেমিক চর্চায় ভূমিকা রাখছে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত