০১ অক্টোবর, ২০২৬ ১১:৩৪ পিএম

সলিমুল্লাহ ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষের ফার্স্ট টার্ম প্রশ্ন ভল্ট

সলিমুল্লাহ ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষের ফার্স্ট টার্ম প্রশ্ন ভল্ট
সলিমুল্লাহ মেডিকলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষের ফার্স্ট টার্ম প্রশ্ন ভল্ট’র মোড়ক উন্মোচন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম টার্মের ভাইভা প্রস্তুতি সহজ করতে ‘EVIDENCE 1st Term Viva Question Vault’ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল কলেজ শাখা ও Stethos of SSMC।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বইটির মোড়ক উন্মোচন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. শাহীন রেজা।

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভাইভা প্রস্তুতিতে প্রয়োজনীয় প্রশ্নগুলো একত্র করে বইটি প্রস্তুত করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, পরীক্ষার আগে শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে বইটি সহায়ক হবে।

এ সময় কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বইটি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, EVIDENCE টিমের সদস্য সাব্বির, স্বপ্নিল, ইরফান, আলভী, আশরাফুল ও শিপনের সম্মিলিত প্রচেষ্টায় প্রশ্ন ভল্টটি প্রস্তুত করা হয়েছে।

তাদের প্রত্যাশা, ‘EVIDENCE 1st Term Viva Question Vault’ প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম টার্মের ভাইভা প্রস্তুতিতে কার্যকর সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।

‘শিক্ষার্থীদের পাশে, শিক্ষার্থীদের জন্য EVIDENCE’—এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে বইটি বিতরণ করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত