ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ: লিখিত পরীক্ষা শুরু ১ নভেম্বর
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে অনুষ্ঠিতব্য পেশাগত এমবিবিএস পরীক্ষার তিনটি পৃথক সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী এক নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্ব-স্ব অধিভুক্ত মেডিকেল কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনের সুপারিশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কারিকুলাম (নভেম্বর)
নভেম্বর ২০২৬ সেশনের নতুন কারিকুলামভুক্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষার সূচি অনুযায়ী, প্রথম পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা এক নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ নভেম্বর এবং এর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর।
দ্বিতীয় পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা দুই ও নয় নভেম্বর অনুষ্ঠিত হবে; এরপর ১৪ নভেম্বর (ওএসপিই) এবং ২৩ নভেম্বর থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।
এ ছাড়া তৃতীয় পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা পাঁচ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ নভেম্বর এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর।
পুরাতন কারিকুলাম (নভেম্বর)
নভেম্বর ২০২৬ সেশনের পুরাতন কারিকুলামভুক্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষার ক্ষেত্রে, প্রথম পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা এক থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর।
দ্বিতীয় পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা দুই ও পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং এর মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর। তৃতীয় পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা নয় থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ নভেম্বর থেকে।
একই সেশনের ফাইনাল পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা এক থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে; এরপর ২৩ নভেম্বর (ওএসপিই) এবং দুই ডিসেম্বর থেকে মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।
পুরাতন কারিকুলাম (জুলাই)
পুরাতন কারিকুলামভুক্ত জুলাই ২০২৬ সেশনের দ্বিতীয় ও ফাইনাল পেশাগত এমবিবিএস পরীক্ষাও একই সঙ্গে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এই সূচি অনুযায়ী, দ্বিতীয় পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা দুই নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর থেকে।
ফাইনাল পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা এক থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার পর ২৩ নভেম্বর (ওএসপিই) এবং দুই ডিসেম্বর থেকে মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।
►পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন
জেএইচ/