২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৭ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. মুহাম্মদ আলী আকবর
ডা. মুহাম্মদ আলী আকবর পলান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ডেন্টাল) হিসেবে ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আলী আকবর পলানকে পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই আদেশে বর্তমান পরিচালক (ডেন্টাল) অধ্যাপক ডা. আ ন ম নাজমুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।
পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাদ্বয়কে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।’
কর্মকর্তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত